চট্টগ্রাম থেকে স্টার্ফ রিপোর্টার আবিদুর রহমান বাবুল ঃ
চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমান আদালত ৩টি অবৈধ ইট ভাটা থেকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করেন। বুধবার হাশিমপুর ইউনিয়ন, ও কাঞ্চনাবাদ ইউনিয়নে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। জরিমানা আদায়কারী ইট ভাটা গুলো হলো জে এম সি ব্রিকস, মেসার্স রহিম ব্রিকস ম্যানুফেকচারার্স, মের্সাস আলী শাহ ব্রিকস কোম্পানি। এ ইট ভাটাগুলোর ডিসি অফিসের ছারপত্রের মেয়াদ না থাকা, পরিবেশ অধিদপ্তরের ছারপত্র না থাকা এবং লাইসেন্স না পাওয়ায় এ জরিমানা করা হয়। আনুসাঙ্গিক কাগজপত্র নিশ্চিত না হওয়া পর্যন্ত ইট ভাটাগুলো বন্ধ রাখার নির্দেশ দেন। অভিযানে নেতৃত্বদেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মঈন উদ্দীন ফয়সাল, ভূমি অফিসের শুভ দাশ, এস আই মনছুর, পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ। এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।