নিজস্ব প্রতিবেদক
সমতা, ক্ষমতায়ন নারী কন্যার উন্নয়ন'-এ প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে কিশোরগঞ্জের
হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। হোসেনপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)
পৌর প্রশাসক ফরিদ আল সোহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে নারী উদ্যোক্তা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত বিভিন্ন সমিতির সভানেত্রী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
ছবি সংযুক্ত: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.