মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে রমজানের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
রবিবার (২ মার্চ) বিকালে নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো.রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নরসিংদী পুলিশ সুপার আঃহান্নান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর জেলা পর্যায়ের কর্মকর্তা-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রমজানের প্রথম দিনে জেলার পৌরসভা মোড় বাজার সহ সদর উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয় এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.