মো:ফারুক হোসেন (নাটোর)সিংড়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারী নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে আবু বকর সিদ্দিক(২২) নামে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।তথ্য প্রযুক্তির সহায়তায় গতরাতে অভিযান চালিয়ে সিংড়া উপজেলার চওড়া গ্রামে নানিবাড়ি থেকে আবু বকরকে গ্রেফতার করে পুলিশ।সিংড়া থানার ওসি আসমাউল হক জানিয়েছেন,সিংড়া উপজেলার বিজয়নগর গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে প্রতিবেশী আবু বকর জোরপূর্বক তাকে পাশের মাদ্রাসার কক্ষে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন।অভিযুক্ত আবু বকর উপজেলার পিপুলশন মাদ্রাসার ছাত্র ।ছুটিতে বাড়ি এসে সে এ ঘটনা ঘটায় বলে জনান ওসি।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.