মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
খানসামা উপজেলার বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর বটতলা এলাকায় বেলান নদীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে জানা গেছে, ওই এলাকায় বালু মহাল না থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার চৌধুরীপাড়া ডাঙ্গাপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন,
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.