মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে একজন, মাদক মামলায় দুইজন ও অন্যান্য মামলার তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল (৪০), মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন (৫০),আওয়ামী লীগের সক্রিয় কর্মী ফারুক মিয়া (৪০) ও মোঃ কাইরুম (৪৫)। অপরদিকে মাদক মামলায় উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আঃ মতিনের পুত্র মোঃ লিটন মিয়া(২৫) ও জামাল মিয়া (৩৬)।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে রাজনৈতিক মামলায় ৪ ও মাদক মামলায় ২ অসামী সহ ৬ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.