চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ভাবে গ্যাস ক্রসফিলিং কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়ন পুতুন তালুকদার বাড়ির রেল লাইনের পূর্ব পার্শ্বে এই অভিযান পরিচালিত হয়। জানা যায় ঘটনার দিন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা গোপন সংবাদে জানতে পারে কাঞ্চনাবাদ ইউনিয়নের পুতুন তালুকদার বাড়ির রেল লাইনের পূর্ব পার্শ্বে একটি অবৈধ ক্রস ফিলিং কারখানায় দীর্ঘদিন যাবৎ স্থানীয় প্রভাবশালী গ্যাস ব্যবসায়ী মোঃ জামাল উদ্দীন অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ক্রস ফিলিং এর কাজ করে আসছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনা স্থলে উপস্থিত হয়ে দেখতে পান লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পান। এই ক্রস ফিলিং এর গ্যাসের বোতলে অন্যান্য নামী দামী কোম্পানির স্টিকার লাগিয়ে উপজেলার গ্যাস ব্যবসায়ীদের নিকট এগুলো সরবারাহ করে থাকেন। ঘটনাস্থলে অভিযানে খবর পেয়ে কারখানার দু®ৃ‹তিকারীর দল পালিয়ে যেতে সক্ষম হয়। কাউকে গ্রেফতার করা না গেলেও অবৈধভাবে বোতল আনা নেওয়ার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ ও মালামালসহ কারখানা বন্ধ করে দেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।