সাইফুল ইসলাম ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশায় হিলফুল ফুজুল যুব সংঘে উদ্যোগে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ ঘটিকায় দেওলা জামে মসজিদের সামনে প্রায় অর্ধশতাধিক দারিদ্র্য অসহায় মানুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক সিলেট জেলা পশ্চিম শাখার ছাত্রশিবিরের সম্মানিত সভাপতি মনিরুজ্জামান পিয়াস, বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোহসীন সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবতার কল্যাণে এবং সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রনী ভুমিকা করাই তাদের উদ্দেশ্য।