জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একাডেমিক কাউন্সিলর ৫৩ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) ২০২৪ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে উক্ত সভা পবিপ্রবির ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর মোঃ আবদুল লতিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উপ উপাচার্য প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, পবিপ্রবি রিজেক্ট বোর্ডের সদস্যবৃন্দ, একাডেমিক কাউন্সিলের সকল সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় একাডেমিক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।