1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু - Stbanglatv.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯ Time View

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তারা ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি