1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান: ২টি স্কেভেটর অকেজো - Stbanglatv.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান: ২টি স্কেভেটর অকেজো

এনামুল হক নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের আলীমনগর ঘাট এলাকার জয়ন্দীপুর মৌজায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি স্কেভেটর (এক্সকাভেটর) অকেজো করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাব। অভিযানের সময় অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ২টি স্কেভেটর অকেজো করা হলেও সংশ্লিষ্ট কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের কার্যক্রম চলছিল। এতে ফসলি জমির ক্ষতি হওয়ার পাশাপাশি নদীভাঙনের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে পরিচালিত অভিযানে আর্থিক জরিমানা, কারাদণ্ড এবং সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হলেও অসাধু চক্রগুলো পুনরায় একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন এবং মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি