
এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার আমনুরা শিশাতলা মিশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন মোসা. সেফালী বেগম (৪৮)। তিনি সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা শিশাতলা মিশন এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামির নিজ দখলীয় সেমিপাকা তিন কক্ষবিশিষ্ট বসতবাড়ির পশ্চিমমুখী উত্তর পাশের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় তাকে বিছানায় বসা অবস্থায় পাওয়া যায়। তার হেফাজতে থাকা একটি ছোট প্লাস্টিকের কৌটার ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৭ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত সেফালী বেগম মাদকসংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান , চাঁপাইনবাবগঞ্জ জেলার মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2023
Leave a Reply