1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
খাবার দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা করল ছেলে - Stbanglatv.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

খাবার দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা করল ছেলে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪ Time View

 

কামরুল হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার সদর উপজেলায় খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে মায়ের ওপর হামলার ঘটনায় আবুনি রাজভর (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে শ্যামল রাজভরকে (২৪) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মগরা নদীর তীরবর্তী একটি টিনশেড ঘরে পরিবার নিয়ে বসবাস করতেন আবুনি রাজভর। পরিবারের সদস্যদের দাবি, ছেলে শ্যামল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি মায়ের কাছে খাবার চান। খাবার দিতে কিছুটা সময় লাগবে বলে জানালে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে শ্যামল ঘরে থাকা একটি লোহার শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন আবুনি রাজভর। পরে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত শ্যামলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

নেত্রকোনা মডেল থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি