1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লোহাগড়ায় ভ্যানচালকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত ভ্যান চালক গ্রেফতার - Stbanglatv.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

লোহাগড়ায় ভ্যানচালকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত ভ্যান চালক গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪ Time View

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার ঝিকড়া গ্রামে ভ্যানে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

 

মামলা ও থানা সূত্রে জানা যায়, ঝিকড়া গ্রামের বাসিন্দা ওই ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। গত রবিবার, ৮ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষে ভ্যানচালক মোঃ আজিবার রহমান, ৫০, এর ভ্যানে বাড়ি ফিরছিল সে। পথে ঝিকড়া গ্রামের একটি নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। কিশোরী রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে জোরপূর্বক নির্জন বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

কিশোরীর চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।

 

এ ঘটনায় কিশোরীর বাবা মোঃ ইমরান আলী বাদী হয়ে সোমবার, ৯ জুন লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের ভ্যানচালক মোঃ আজিবার রহমানকে অভিযুক্ত করা হয়েছে।

 

লোহাগড়া থানার ওসি বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।”

 

লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় জানান, আসামি মোঃ আজিবার রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি