1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - Stbanglatv.com
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮ Time View

 

এনামুল হক নাসিম , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন ২০২৬) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (ডিডিএলজি) উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সুলতানা পাপিয়া, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখ । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনা নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। উক্ত অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। প্রধান আলোচক প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন,কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন মানবতার কবি, প্রেমের কবি এবং অসাম্প্রদায়িক চেতনার অন্যতম ধারক। তাঁর সাহিত্য ও সংগীতে নিপীড়িত মানুষের মুক্তির আকাক্ষা, সাম্যের বাণী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শক্তভাবে উঠে এসেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ন্যায়ের প্রতীক। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মাঝে নজরুল চর্চা বিস্তারের মাধ্যমে তাঁর আদর্শকে আরও সমুন্নত রাখার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে জাতীয় কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি