1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত পাঁচ পরিবারের পাশে জেলা পরিষদ - Stbanglatv.com
বুধবার, ২০ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত পাঁচ পরিবারের পাশে জেলা পরিষদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪৫ Time View

 

মো.শাহীন আলম গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা পরিষদ। মঙ্গলবার দুপুরে উপজেলার ১২ নম্বর কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন বিপুল চন্দ্র দাস।

সভায় সভাপতিত্ব করেন মো. মনোয়ার আলম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ,উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে কুকুরের কামড়ে নিহত পাঁচ পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার ১২ নম্বর কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী, সতিরজান ও কঞ্চিবাড়ী গ্রামে একটি পাগলা কুকুরের হামলায় অন্তত ২১ জন আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হলেও পরবর্তীতে পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন— নন্দ রানী, রতনেশ্বর কুমার, মো. ফুল মিয়া, মোছা. আফরোজা বেগম ও মোছা. সুলতানা বেগম।

এ ঘটনায় এখনো চিকিৎসাধীন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি