1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রমাগঞ্জে নির্বাচনকালীন কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

রমাগঞ্জে নির্বাচনকালীন কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮০ Time View

 

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রভিত্তিক সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার প্রধান অফিস কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০২ আগস্ট ২০২৫) সকাল ১০টায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার আমীর মাওলানা মো: আব্দুল হক সাহেব। কর্মী সমাবেশে তিনি বলেন, “সুশৃঙ্খল ও আদর্শিক ভিত্তিতে গঠিত কেন্দ্র কমিটিই নির্বাচনী মাঠে দলের কার্যক্রমকে গতিশীল করবে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ভোলার সহকারী সেক্রেটারি জেনারেল নুর মোহাম্মদ হেলালি সাহেব।

 

প্রোগ্রামের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর অধ্যাপক মামুনুর রশীদ, সঞ্চালনার দায়িত্ব পালন করেন রমাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আহসান শরীফ ভাই। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং আগামী দিনের করণীয় নিয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি